T1

Friday, May 6, 2016

মোস্তাফিজ ঝড়ে বিধ্বস্ত গুজরাট





হাইদ্রাবাদ: গুজরাট লায়ন্সের বিপক্ষে বোলিং-এ আবারো ঝড় তুলেছেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই উকেটের দেখা পাওয়ার পাশাপাশি ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। 

দলীয় ষষ্ঠ ওভারের (ব্যক্তিগত প্রথম ওভার) প্রথম বলেই ম্যককালামকে কাটারে বিভ্রান্ত করেছিলেন তিনি। ম্যককালাম ক্যাচ দিয়েছিলেন শেখর ধাওয়ানের কাছে কিন্তু ধাওয়ান ক্যাচটি ধরতে পারেনি। তবে পঞ্চম বলে কার্তিককে আউট করে ঠিকই নিজের প্রাপ্য তুলে নিয়েছেন মোস্তাফিজ। দলীয় ১৯ ওভারের প্রথম বলেই জাদেজাকে আউট করে ব্যক্তিগত দ্বিতীয় উইকেট লাভ করেন তিনি।   

হাইদ্রাবাদে গুজরাট লায়ন্সের বিপক্ষে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন সান রাইজার্স হাইদ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান করেছে গুজরাট লাইন্স।  

প্রথম থেকেই হাইদ্রাবাদের মূল বোলিং শক্তি হিসেবে নিজের অবস্থানকে পাকাপোক্ত করেছেন মোস্তাফিজুর রহমান। দলটির বোলিং আক্রমণ এখন অনেকটাই মোস্তাফিজ নির্ভর। খেলার শুরু থেকে এদিনও বাদ পড়েননি স্কোয়াড থেকে।–ক্রিকিনফো

ব্রেকিংনিউজ/এনএইচ

No comments:

Post a Comment