T1

Friday, May 6, 2016

মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর গলায় ফাঁস ****




পঞ্চগড়: জেলার বোদায় মায়ের ওপর অভিমান করে রুবী রায় (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার সকালে উপজেলার মাড়েয়া ইউনিয়নের বটতলী গ্রামের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে ঝগড়ার পর রুবী নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরবর্তীতে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজা খুলে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

বোদা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে ব্রেকিংনিউজকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

ব্রেকিংনিউজ/এসআই/এমজেআর

No comments:

Post a Comment